
সরকারি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়, নালিতাবাড়ী, শেরপুর
Since: 1972


Since: 1972


প্রফেসর মো: আনিসুর রহমান
Principal
"বিসমিল্লাহির রহমানির রাহিম। একটি শিক্ষিত ও দক্ষ জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ নূরনবী মুহাম্মদ নাজমুল আহসানের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক সরকারি নাজমুল স্মৃতি কলেজ নালিতাবাড়ী তথা গোটা শেরপুর অঞ্চলের শিক্ষা বিস্তারে এক অনন্য ভূমিকা পালন করে আসছে।আমাদের মূল লক্ষ্য কেবল শিক্ষার্থীদের একাডেমিক সনদ প্রদান করা নয়, বরং তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং আধুনিক যুগের উপযোগী তথ্যপ্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা একটি নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল এবং উৎসবমুখর শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে।কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত সাফল্যের শিখরে আরোহণ করছে। আসুন, আমরা সবাই মিলে আমাদের তরুণ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলি এবং দেশের উন্নয়নে সক্রিয় অবদান রাখি। সকলের জন্য শুভকামনা।"
Back